{"product_id":"a-ami-se-ami-noi","title":"এ আমি সে আমি নই ।  A ami se ami noi","description":"\u003cp\u003eমানিক দাস থাকেন অসম-এ, লেখেন দু-হাতে, বাংলা এবং অসমিয়ায়। লেখার জন্যই দামি চাকরি ছেড়ে এখন পুরোসময়ের লেখক বলা যায় তাঁকে। গল্প-উপন্যাস বা প্রবন্ধ যখন লেখেন, তাঁর বিষয় স্বতই আবর্তিত হয় সমসময়ের শিকড়হীনতায়। আবার যখন অনুবাদ করেন, তখন ফিরে যান শিকড়ের টানে- লোককথা, লোকগানে। এ দুয়ের টানাপোড়েনেই তাঁর যাপন, যেমন হয়তো আরও অনেকের। এই সংকলনের গল্পগুলিতে রয়েছে ঐ টানাপোড়েনেরই বিবরণ। তার মধ্যে বড় হয়ে ওঠে শিকড়হীনতার বেদনা, প্রকাশের সময়ে আপাত-কৌতুকের আবরণ থেকে ক্রমে যা বেঁকে গেছে ব্যঙ্গ আর শ্লেষে। কিন্তু নিরাবেগ তার ধরন, তার থেকে কোন আবেগ যদি তৈরি হয়, তা হোক পাঠকের মনে, পাঠকই ঠিক করুন কী হবে এই গল্পপাঠের ভবিষ্যৎ।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46405562466479,"sku":null,"price":351.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/e_ami_se_ami_noi_front_cover.jpg?v=1772084666","url":"https:\/\/boobook.store\/bn\/products\/a-ami-se-ami-noi","provider":"Boobook","version":"1.0","type":"link"}