{"product_id":"pagla-dashu-sukumar-ray-boobook-pagla","title":"পাগলা দাশু","description":"\u003cp\u003eপ্রকাশকের নিবেদন\u003c\/p\u003e\n\u003cp\u003eবলগাহীন কল্পনারাজ্যে সুকুমারমতি শিশুদের সঙ্গে নিয়ে মনোরম অবাধ বিচরণ, অনাবিল হাসি ও অপার আনন্দের সার্থক আয়োজন বাংলায় সুকুমার রায়ই প্রথম করেছিলেন। বাস্তব রাজ্যে এতো অবাস্তব অসম্ভবের নিদর্শন (যথা 'হাসজাক', গোফ চুরি' ইত্যাদি, কতো বলব) সংগ্রহ করে সুকুমারের মতো আর কেউ শিশুসাহিত্যের রসের ভাণ্ডারটি এমন পরিপূর্ণ করে ভরে তুলতে পারেন নি) বাংলা ভাষার পরিমণ্ডলে সুকুমার রায়ের স্থান এই বিষয়ে একাধারে অনন্য অদ্বিতীয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eতাঁর প্রতিভাদীপ্ত জীবন, আমাদের দুর্ভাগ্য, সংক্ষিপ্ত: জন্ম ১৮৮৭, মৃত্যু ১৯২৩। জন্মশতবৎসর পূর্ণ হল এই বৎসর। ইতিমধ্যে আমরা তাঁর অবিস্মরণীয় গ্রন্থ 'আবোল তাবোল' প্রকাশ করেছি। তাঁর জন্মশতবৎসর পূর্তি উপলক্ষ্যে তাঁর আর একটি উজ্জ্বল সৃষ্টি 'পাগলা দাশু' প্রকাশ করে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। পাগলা দাশুদের যুগ কোনদিনই ফুরোয় না, প্রেক্ষাপট বদলালেও। সর্বদেশে সর্বকালে এদের দেখা পাওয়া যাবে। পাগলা দাশুরা অমর।\u003c\/p\u003e\n\u003cp\u003eসঙ্গীতের পূর্ণ ব্যঞ্জনায় নিপুণ সঙ্গত যেমন সহায়ক, তেমনি রসরচনার আস্বাদর্শ এ পূর্ণ করে তোলে সুদক্ষ ইঙ্গিতময় চিত্রশৈলী। 'পাগলা দাশু'র বর্তমান সংস্করণের চিত্রাঙ্কণে এই দায়িত্ব কতটা পালন করা সম্ভব হয়েছে, পাঠকগণ তার বিচার করবেন। সুকুমারমতি পড়ুয়ারাও যাতে এই ধরনের বাহুল্যবর্জিত ইঙ্গিতধর্মী ছবির প্রতি আকৃষ্ট হয় ও আঁকতে উৎসাহিত হয়, সেই কথা মনে রেখে যথাসম্ভব ছবিগুলির সহজ ও সাবলীল রূপ দেবার চেষ্টা করা হয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003e২০১৪ সংস্করণটি সমাদৃত হলে আমাদের পরিশ্রম সার্থক জ্ঞান করব।\u003c\/p\u003e","brand":"Boobook","offers":[{"title":"Default Title","offer_id":46587897577647,"sku":null,"price":189.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/CamScanner24-02-202611.22_1.jpg?v=1771999277","url":"https:\/\/boobook.store\/bn\/products\/pagla-dashu-sukumar-ray-boobook-pagla","provider":"Boobook","version":"1.0","type":"link"}