{"title":"সকল বই","description":"\u003cp\u003eBoobook-এর সকল বইয়ের এই সংগ্রহটি মূলত শিল্পানুরাগী, গবেষক এবং মননশীল পাঠকদের জন্য একটি জ্ঞানভাণ্ডার। আমাদের টোটাল ইনভেন্টরিতে আপনি পাবেন দৃশ্যকলা (Visual Arts), ফটোগ্রাফি, সমাজ-দর্শন, ইতিহাস এবং চলচ্চিত্রের ওপর দেশি-বিদেশি অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ।\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের এই বিশাল সংগ্রহে যা যা থাকছে:\u003c\/p\u003e\n\u003cp\u003eদৃশ্য শিল্প ও নন্দনতত্ত্ব: শিল্পের গভীরতা বুঝতে পড়ুন 'গেরিলা গার্লসের পাশ্চাত্য শিল্প বিষয়ক প্রবেশিকা', জন বার্জারের 'দেখার যত উপায়', 'এক ব্যাগ শিল্প' কিংবা 'লোকশিল্পদর্শন'। এছাড়া টাইপোগ্রাফি নিয়ে আছে 'In The Quest of Bangla Typography'।\u003c\/p\u003e\n\u003cp\u003eফটোগ্রাফি ও ভিজ্যুয়াল কালচার: সুজান সনটাগের 'অন ফটোগ্রাফি', রোলঁ বার্থের 'ক্যামেরা লুসিডা' এবং 'ডিজিটাল ইমেজ রাজনীতি, নন্দনতত্ত্ব ও অন্যান্য'-এর মতো বিশ্বখ্যাত তাত্ত্বিক বই। এছাড়া মনীরুল ইসলামের কাজের সংকলন 'MONIR' এবং নাঈম মোহায়মেনের 'বাংলার আলোকচিত্রের বাস্তবতা অভিযান' আমাদের সংগ্রহকে সমৃদ্ধ করেছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eচলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র: চলচ্চিত্রের ভাষা বুঝতে 'কাকে বলে সিনেমা?', 'চলচ্চিত্রঃ চিন্তাবীজ', 'চেরির স্বাদ', চলচ্চিত্রের রূপ-অরূপ কিংবা 'The Other National Cinema in Bangladesh'-এর মতো আকর গ্রন্থগুলো এখানে লভ্য। \u003c\/p\u003e\n\u003cp\u003eইতিহাস, সমাজ ও রাজনীতি: তাত্ত্বিক আলোচনার জন্য আছে 'তিনা মোদোত্তি', 'বীরাঙ্গনা', 'ওভারটাইম কেন' এবং 'মেয়েদের হার মেয়েদের জিত'। এছাড়া কালজয়ী চিন্তার খোরাক পাবেন 'সভ্যতার সংকট ও অন্যান্য প্রসঙ্গ' বইটিতে।\u003c\/p\u003e\n\u003cp\u003eসাহিত্য ও সৃজনশীল গদ্য: 'আলিঙ্গনের বই', 'আয়না কথা', 'ক্রমশ', 'ক-বাবুর যত কথা', কিংবা 'হার স্টোরিজ'-এর মতো বৈচিত্র্যময় বইগুলো আপনার পাঠতালিকায় যোগ করবে নতুন মাত্রা।\u003c\/p\u003e\n\u003cp\u003eনিশ্চিন্তে অরিজিনাল কপি সংগ্রহ করতে আজই ভিজিট করুন এবং অর্ডার করুন আপনার কাঙ্খিত বইটি— শুধুমাত্র Boobook-এ।\u003c\/p\u003e","products":[{"product_id":"kake-bole-cinema-prothom-khondo","title":"\"কাকে বলে সিনেমা? প্রথম খন্ড\"","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএটি “হোয়াট ইজ সিনেমা?” গ্রন্থের অনুবাদ। এই গ্রন্থের লেখক আন্দ্রে বাজাঁ সম্ভবত প্রথম চলচ্চিত্র-তাত্ত্বিক। গত শতকের চল্লিশের দশক নাগাদ চলচ্চিত্রের ভাষা যে পরিণত স্থিতাবস্থা অর্জন করেছিল তার শৈলীভানডারের মহাগ্রন্থনা করেছিলেন তিনি। ইমেজ ধারণে, সম্পাদনার পছন্দে এবং শব্দ ও নিঃশব্দের ব্যবহারে কীভাবে চলচ্চিত্রিক বর্ণনা সম্পœতা অর্জন করেছিল তার বিবরণ তিনি উপস্থাপন করেছিলেন। \u003cbr\u003e“কাকে বলে সিনেমা?” গ্রন্থে তাঁর প্রস্তাব, তর্ক, সিদ্ধান্ত চলচ্চিত্রতত্ত্বের সূচনা করেছিল আজ থেকে সত্তর বছর আগে। সাত দশকের পরবর্তী যাত্রায় চলচ্চিত্র নানাভাবে পরিবর্তিত হয়েছে; এই গ্রন্থ সকল পরিবর্তনের ভেতরে চিন্তাবীজ হিসেবে চলচ্চিত্রভাষার বিকাশকে পুষ্টি দিয়ে চলেছে। তার শক্তি ইতিহাস-চেতনায়, ভবিষ্যৎমুখী প্রেরণায় এবং চলচ্ছবির প্রতি নিখাদ ভালোবাসায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44977118642351,"sku":"978-984-93730-6-3","price":465.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/kake_bole_cinema_front_cover.png?v=1768210579"},{"product_id":"cinema-of-bangladesh-a-brief-history","title":"CINEMA OF BANGLADESH a brief history","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eThis book is a snapshot of the first hundred and twenty years or so of cinema in Bangladesh. The shot is a panoramic one. It would require further studies on the part of an inquisitive mind interested in the details of this snapshot. The relevance of this work lies in the enquiry that it may arouse and the process of intellectual and methodical pursuit that it may stimulate about the subject. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44977336484015,"sku":"978-984-94720-0-1","price":540.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/cinema-of-bangladesh_front_cover.png?v=1768210058"},{"product_id":"regarding-the-pain-of-others","title":"রিগার্ডিং দ্য পেইন অব আদার্স","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eযুদ্ধের ছবি আসলে কী কাজ করে? কোন ছবিগুলো দেখানো হচ্ছে বারবার? কারা দেখাচ্ছে? কাদের নিষ্ঠুরতা দেখানোই হচ্ছে না? কেমন প্রতিক্রিয়া বানিয়ে তোলা হচ্ছে? যুদ্ধের নিবারণ কি আদৌ সম্ভব? অন্যের দুর্দশার ছবি দেখতে দেখতে কি অসাড় হয়ে যাই আমরা? অভ্যস্ত হয়ে যাই? কারা এই ‘অন্য’রা? ‘আমরা’ই বা কারা? যুদ্ধে যাঁরা গিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গিয়েছেন, তাঁদের কীই বা বলার থাকতে পারে আমাদেরকে? প্রশ্ন তুলছেন সুজান সনটাগ।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44977340416175,"sku":"978-984-93730-5-6","price":285.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/regarding-the-pain-of-others_front_cover.jpg?v=1768209794"},{"product_id":"ayna-kotha","title":"আয়না কথা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eবাংলাদেশের আইকনিক ফটোসাংবাদিকদের যে লম্বা তালিকা, তার গ্রাফের উপর দিকে আবীর আবদুল্লাহর বাস। কাজের জায়গায় সোজা-সাপ্টা, বাহুল্য বর্জিত, ড্রামাহীন একজন আলোকচিত্রী। \u003cbr\u003eনিজের ফটোগ্রাফি নিয়ে পরিষ্কার তাঁর লজিক এবং ব্যাখ্যা। \u003cbr\u003eকবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, দৃক, পাঠশালা, ই.পি.এ, ওয়ার্ল্ড প্রেস, আর্ট বনাম ফটোগ্রাফি এমন বিভিন্ন বিষয় নিয়েই ছাত্র-শিক্ষকের আলাপচারিতা-আয়না কথা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44977887740079,"sku":"","price":385.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ayna-kotha_front_cover.png?v=1768209101"},{"product_id":"shilpatatter-gorar-path","title":"শিল্পতত্ত্বের গোড়ার পাঠ","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eশিল্প কী, এর মানে কী এবং কেন আমরা একে মূল্য দিই— এ বই এই সব নিয়ে লেখা। বিভিন্ন শিল্পতত্ত্ব এখানে খুঁটিয়ে দেখা হয়েছে। যেমন প্রথা তত্ত্ব, আঙ্গিক তত্ত্ব, অনুকরণ তত্ত্ব, প্রকাশ তত্ত্ব, অবধারণ তত্ত্ব, উত্তর-আধুনিক তত্ত্ব ইত্যাদি— কিন্তু ক্রমানুসারে নয়, বরং আলোচনার প্রাসঙ্গিকতা অনুযায়ী। \u003cbr\u003eপ্লেটো-পরবর্তী অনেক দার্শনিকই শিল্প ও নন্দনতত্ত্ব বিষয়ক তত্ত্ব হাজির করেছেন। এখানে তাঁদের কয়েকজনকে বিশদ ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মধ্যযুগীয় মহীরুহ টমাস আকুইনাস, এনলাইটেনমেন্টের মুখ্য ব্যক্তিত্ব ডেভিড হিউম ও ইমানুয়েল কান্ট, কুখ্যাত প্রথাবিরোধী ফ্রিডরিখ নিটশে এবং বিশ শতকের জন ডিউই, আর্থার ডান্টো, মিশেল ফুকো এবং জাঁ বদ্রিয়ার। সমাজবিজ্ঞান থেকে শুরু করে শিল্প-ইতিহাস ও সমালোচনা, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, শিক্ষা এবং অন্যান্য শাখার তাত্ত্বিক, যারা শিল্প নিয়ে গবেষণা করেছেন, তাঁদের কথাও এখানে বলা হয়েছে। \u003cbr\u003eবাংলা ভাষায় এ বইয়ের অনেক প্রসঙ্গ কখনও উত্থাপিতই হয়নি।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"softcase","offer_id":44977958158511,"sku":"978-984-90752-8-8","price":260.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/shilpotatter-gorar-path_front_cover.png?v=1768208858"},{"product_id":"cholochitrer-rup-orup","title":"চলচ্চিত্রের রূপ-অরূপ","description":"\u003cstyle type=\"text\/css\"\u003e\u003c!--td {border: 1px solid #cccccc;}br {mso-data-placement:same-cell;}--\u003e\u003c\/style\u003e\n\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eচলমান দৃশ্য-সংবেদ নিয়ে গদ্য। প্রতিষ্ঠান-বিরোধিতা, বিকল্প প্রকল্প, প্রযুক্তি-আলোচনা সিনেমা বিষয়ে। অথবা প্রান্তিকতা বনাম জাতীয়তা বিষয়ে প্রস্তাবনা চলচ্চিত্র বিষয়েই। তার সাধারণ আর বিশেষ অবভাষ নিয়ে যেমন লেখন তেমনি নির্দিষ্ট সৃজন বিষয়ে সাহিত্য। সংগঠন ভাবনার বিস্তার প্রিয় চলচ্চিত্রসংসদ আন্দোলন নিয়ে। আসলে চলমান দৃশ্যমানতাই তো এখন নিয়ন্তা দিনযাপনের। গদ্যসংগ্রহটি এসময়ের। তার প্রাসঙ্গিকতা সমকালীনতায়; তার পক্ষপাত অভিব্যক্তি রচনায়, চলচ্ছবিতে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44978772574383,"sku":"978-984-90-7524-0","price":385.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/chalachitrer-rup-arup_front_cover_nokta.png?v=1768204689"},{"product_id":"pramannochitrokotha","title":"প্রামাণ্যচিত্রকথা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eপ্রামাণ্যচিত্রকথা, চলচ্চিত্র-চিন্তার শুদ্ধতায় প্রত্যাবর্তনের চেষ্টাই আসলে। কেননা, প্রামাণ্যকরণ এক ধ্রুব, অনিরামেয় উপসর্গ চলচ্চিত্রের। বাস্তব, সত্য অথবা কল্পনার প্রামাণ্যকরণ। এই উপলব্ধিজাত এই গ্রন্থ, তার আয়োজন। প্রামাণ্যচিত্রের সত্য-যাত্রা, তার ইতিহাসের অ্যাডভেঞ্চার প্রযুক্তি বেয়ে তার সম্ভাবনার অসীম স্থিতিস্থাপকতা-এভাবে প্রামাণ্যচিত্রকথার শুরু। বিকল্প প্রকল্পে অথবা জাতীয় চলচ্চিত্রের ল্যান্ডস্কেপে প্রামাণ্যচিত্রের নির্ধারক ভূমিকা আর তারই স্বভাব-চলনে একালের বাংলাদেশের প্রামাণ্যচিত্র। এইসব তার কথা-প্রমাণ্যচিত্রকথা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44978902728879,"sku":"978-984-93730-1-8","price":365.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/pramanno-chitrakatha_front_cover.png?v=1768203911"},{"product_id":"dui-shilpir-chithi-parosporik-paromporik","title":"দুই শিল্পীর চিঠি: পারস্পরিক-পারম্পরিক","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eউনিশ শতকের post-impressionist যুগের দুই দিকপাল শিল্পী ভিনসেন্ট ভান গখ ও পল গগ্যাঁ। ১৮৮৭ সালের শেষদিকে প্যারিসে দুজনের প্রথম দেখা হয়। এর পর থেকে শুরু হয় দুজনের পত্রালাপ। ক্রমে পরস্পরের সম্পর্ক গভীর বন্ধুত্বে রূপ নেয়। পরবর্তী সময়ে মহান শিল্পী হিসেবে পরিচিতি পেলেও জীবদ্দশায় দুজনের কেউই স্বীকৃতি পাননি। প্রথম পরিচয় থেকে শুরু করে সম্পর্ক গড়ে ওঠা, কিছুটা টানাপড়েন এবং তা সত্ত্বেও দুজনের ভেতর এক অবিচ্ছেদ্য টান – চিঠিগুলো থেকে এমন এক গল্পের আভাস পাওয়া যায়। দুজনের বন্ধুত্ব যেন পরিণত হয়েছে কিংবদন্তিতে। এই সংকলনটির পাঠ পাঠকের আগ্রহ নিবৃত্ত করে না বরং এই দুই শিল্পীর জীবন সম্পর্কে আরো জানতে পাঠককে উৎসুক করে তোলে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44978909216943,"sku":"978-984-93730-2-5","price":260.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/dui_shilpir_chithi_front_cover.jpg?v=1768203491"},{"product_id":"cherir-shwad","title":"চেরির স্বাদ","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eঅসংখ্য জাতীয়-আন্তর্জাতিক স্বীকৃতি-সম্মানে সিক্ত মহান ইরানি চিত্ররূপকার আব্বাস কিয়ারোস্তামি--তাঁর নিজেকে নিয়ে; তাঁর ছবি ও কবিতা নিয়ে; তাঁর হয়ে ওঠার সময় ও সমাজকে নিয়ে কথা বলেছেন নানা জনের সাথে নানা সময়ে নানা স্থানে। সে-কথামালা একত্রিত করে, তাঁরই ছবি ও কবিতায় গেঁথে দিয়েছেন গুণী ভাষাকারিগর সন্দীপন ভট্টাচার্য। ‘চেরির স্বাদ’ গ্রন্থটি এক বর্ণিল, রূপবান কিয়ারোস্তামিকে একেবারে ভিতর থেকে জানার-বোঝার সুযোগ করে দেবে আমাদের।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44978950504623,"sku":"978-984-90752-6-4","price":340.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/cherir-swad_front_cover.png?v=1768202802"},{"product_id":"cholochittro-chintabij","title":"চলচ্চিত্র : চিন্তাবীজ","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএ বইয়ে রয়েছে ‘নোটস অন সিনেমাটোগ্রাফি’-র সম্পূর্ণ অনুবাদ। ‘নোটস অন সিনেমাটোগ্রাফি’ ফরাসি চলচ্চিত্রকার রবের ব্রেঁস-র লেখা একমাত্র বই। দীর্ঘদিন ধরে ছোট-ছোট সূত্রের আকারে, বা আমরা যেমন বলেছি, প্রায় বীজের আকারে চলচ্চিত্র নিয়ে তাঁর ভাবনা এখানে নথিবদ্ধ করেছিলেন ব্রেঁস।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44979141902511,"sku":"978-984-90752-5-7","price":350.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/chalachitra-chintabij_front_cover.png?v=1768201631"},{"product_id":"on-photography","title":"অন ফটোগ্রাফি","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eসুজান সনটাগ এই গ্রন্থে তার সমকালের ইমেজ সংস্কৃতি, ইমেজ রাজনীতি এবং ইমেজ-মনস্তত্ত্ব কে বুঝতে নানা দিক থেকে এর ওপর আলো ফেলে দেখতে চেয়েছেন। বিশ শতকে, যখন দেখা বিষয়ক প্যারাডাইম পরিবর্তনের কাল মানব জাতির জন্যে, মানুষের দৃষ্টি গ্রাহ্যতা অভিজ্ঞতা এবং বোধের এক পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমাগত এই দৃষ্টিগ্রাহ্যতা দখল নিচ্ছে ব্যক্তি, সমাজ, বাস্তবতা, কামনা, বিবেক ও ভোগের-তখন অন ফটোগ্রাফি চিন্তাশীল মানুষকে দারুণ ভাবে উজ্জীবিত করতে পেরেছিল। অন ফটোগ্রাফিতে সনটাগ দেখিয়েছেন যে ফটোগ্রাফি নিজেই ইমেজের এমন এক প্রতিবেশ সৃষ্টিকরে যে, পৃথিবীর খণ্ডাংশগুলি তাদের প্রাসঙ্গিকতা এবং ইতিহাস থেকে স্থানচ্যুত হয়ে এক পরাবাস্তব দৃষ্টি গ্রাহ্যতায় পরিণত হয়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Softcase","offer_id":44979161465007,"sku":"978-984-33-7078-5","price":390.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/on-photography_front_cover.jpg?v=1768200530"},{"product_id":"ek-bag-shilpo","title":"এক ব্যাগ শিল্প","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e‘এক ব্যাগ শিল্প’ মূলত বাংলা ও কিছু ইংরেজি ভাষায় লেখা অভিনব রচনা সংকলন: আদতে ‘১ ব্যাগ শিল্প’ কতিপয় ব্যক্তিগতভাবে লেখা শিল্প-ঐতিহাসিক রচনা, চিঠিপত্র, ফটোচিত্র, নিবন্ধ, খতিয়ান প্রতিস্থাপিত করে একটি মৃদু মেনিফেস্টো হিসেবে প্রকাশিত হতে চেয়েছে, হয়ে উঠতে চেয়েছে বাংলার শিল্পী ও শিল্প অনুরাগীদের তাকে থাকা দোমড়ানো হাত বহি। এই বইতে কথোপকথন ও চিত্রে সংকলিত হয়েছেন কে.জি. সুব্রাহ্মনিয়ান, শাহাবুদ্দিন, মনিরুল ইসলাম, শহিদ সুরাবর্দী, উৎপল কুমার বসু, বাইস ক্যুরিগার, হারাল্ড জ্যিমান প্রমুখ; আছেন নাসির উদ্দিন ইউসুফ, তারেক মাসুদ এবং নুরুল আলম আতিক-ও; মধুবালাকে নিয়ে যেমন ফটো এসে আছে তেমনি সুমিতা দেবী’র আত্মস্মৃতিচারণ, বা সুচিত্রা সেনের হারিয়ে যাওয়া ইন্টারভিউ; রিউমার গডেন যিনি ‘দ্য রিভার’ উপন্যাসটির লেখিকা, ও যেই উপন্যাসকে অবলম্বন করে জাঁ রোনোয়া একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তাঁর ভিটা ভাঙার দৃশ্য ধারণ করা হয়েছে, সত্যজিৎ রায় যেই বাড়িতে তার ‘জলসাঘর’ চলচ্চিত্রের শ্যুটিং করেছিলেন তা নিয়ে তৈরি করেছি ছবি-গল্প, নভেরার অন্ত্যেস্টিক্রিয়ার ছবি কিংবা ১৯৩১ সালে উদয় শঙ্করের ইউরোপ ভ্রমণের ছবির মতো বিষয়াদিও এখানে আছে; অঞ্জন সেনকে লেখা অমিয়ভূষণের চিঠি, বা অদ্বৈত মল্ল বর্মণের উপর আলোকপাত করে রোম থেকে লেখা আবুল কালাম শামসুদ্দিনের চিঠি, যামিনী রায়ের বিষ্ণু দে’কে লেখা চিঠি ইত্যাদি আলাদা আলাদা ভালো লেখা নয়, বরং একটি তীব্র বয়ানের রূপ-রেখা নিয়ে আপনার সামনে হাজির হবে বলে আশা করছি।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44981816885423,"sku":"978-984-90752-2-6","price":1180.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ek_bag_shilpo_front_cover.jpg?v=1768199823"},{"product_id":"dekhar-joto-upay","title":"দেখার যত উপায়","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e১৯৭২ সালে জন বার্জার বিবিসি টেলিভিশনে ওয়ে’জ অফ সিয়িং নামে একটি ধারাবাহিক প্রচার করেন; টেলিভিশন প্রযোজনাটির প্রচার হলে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তাতে দৃশ্যমাধ্যমের প্রতি দর্শকের পুরনো দৃষ্টিভঙ্গি প্রশ্নের সম্মুখীন হয়। পেঙ্গুইন প্রকাশনা সংস্থা একে তখন গ্রন্থবদ্ধ রূপে হাজির করে। সরলভাবে এ হলো ‘দেখা’র সন্দর্ভ। অতীতে শিল্পকর্মকে কীভাবে দেখা হতো, বর্তমানে পুনরুৎপাদনের যুগে এসে তা কেমন দাঁড়িয়েছে, যান্ত্রিক পুনরুৎপাদন আমাদের দেখার পথকে কীভাবে পালটে দিচ্ছে, আরও বিস্তার ঘটাচ্ছে, ইউরোপীয় চিত্রকলায় নারী কীভাবে পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণে উপস্থাপিত, তৈলচিত্রের অংকনের ধারায় কেমন করে বস্তুগত মালিকানার বোধ চরিতার্থ হয় এবং বিজ্ঞাপনী প্রচারণায় ইমেজ ব্যবহারের কৌশলে যেমন করে রাজনৈতিক অভিসন্ধি নিহিত থাকে সেই দেখার দুয়ারগুলোই এই ডিসকোর্সের বিষয়। বর্তমান ভিস্যুয়াল কালচারের যুগে এর ভূমিকা ব্যাপক ও অনিবার্য। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44981842608303,"sku":"978-984-90752-0-2","price":385.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/dekhar_joto_upay_front_cover.jpg?v=1768199161"},{"product_id":"camera-lucida","title":"ক্যামেরা লুসিডা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eক্যামেরা লুসিডা ফোটোগ্রাফি বিষয়ে সম্পূর্ণ নতুন এক চিন্তনের প্রস্তাবনা—হয়তো আলোকচিত্রিক দর্শনের সম্ভাবনা। ভীষণ উস্কানিমূলক, মৌলিকতায় আক্রান্ত, আলোকচিত্রের সকল ন্যারেটিভকে উপেক্ষা করে এ এক নৈরাজ্যকর গ্রন্থনা। গত তিন দশকে এই গ্রন্থ ফোটোগ্রাফি বিষয়ে এক শাস্ত্রীয় মর্যাদা লাভ করেছে। সম্ভবত ক্যামেরা লুসিডা ফোটোগ্রাফিকে মৃত্যু, মরণশীলতা, সময় এবং অস্তিত্ত্ব বিষয়ে এক নতুন অবস্থানে স্থাপিত করে। এই গ্রন্থ পাঠ করে ফোটোগ্রাফি সম্পর্কে কী জানা যায়? এ প্রশ্নের উত্তর না দিয়ে বরং লেখা যাক, ফোটোগ্রাফির অস্তিত্ত্ব এবং প্রবহমান সময়ের মধ্যে তার যে অংশগ্রহণ সে বিষয়ে ক্যামেরা লুসিডা আমাদের দৃষ্টি এবং চিন্তার প্রক্ষেপণকে নবায়নের প্রস্তাব করে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Softcover","offer_id":44981867413679,"sku":"978-984-90-7521-9","price":380.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/camera_lucida_front_cover.jpg?v=1768198330"},{"product_id":"monir-selected-works-1961-2016","title":"MONIR (Selected Works 1961 – 2016)","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eThis book contains selected work of Bangladesh’s most significant contemporary artists in painting and printmaking, Monirul Islam. Presented by Energis Limited, MONIR is a comprehensive publication which takes a close look at the full body of his work from the past half a century.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Hardcover","offer_id":44981874360495,"sku":"978-984-90752-3-3","price":2200.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Monir_selected_art_work_front_cover.jpg?v=1768196950"},{"product_id":"her-stories-adventures-of-super-grils","title":"her stories_adventures of super grils","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eThis book is inspired by the legend of Khana. A fearless, unstopable girl, whose wisdom lives on. It is a book for all girls and boys to know our superheroes with a new vision. To all the grils and women of the world and of course, mom\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Hardcover","offer_id":44981883240623,"sku":"","price":750.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/her-stories_front_cover_english.jpg?v=1768192668"},{"product_id":"_her-stories-banglar-dushahoshi-meyera","title":"হার স্টোরিজ_বাংলার দুঃসাহসী মেয়েরা","description":"\u003ch2 style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eহার স্টোরিজ_বাংলার দুঃসাহসী মেয়েরা\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএই বইটির পেছনে অনুপ্রেরণা যুগিয়েছেন প্রাচীন বাংলার অন্যতম কিংবদন্তি খনা তিনি ছিলেন অকুতোভয় এবং একজন দুর্নিবার নারী যার প্রজ্ঞা আজও আমাদের পথ দেখায়.....বইটি সকল শিশু-কিশোর এবং অবশ্যই মায়েদের জন্য...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Hardcover","offer_id":44981947891887,"sku":"978-984-90752-7-1","price":480.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/her_stories_front_cover_bangla.png?v=1768192298"},{"product_id":"soyong-majharul-islam","title":"স্বয়ং - মাজহারুল ইসলাম","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eস্থপতি নুরুর রহমান খান এক যুগেরও বেশি সময় ধরে স্থপতি মাজহারুল ইসলামের সান্নিধ্যে থেকে নানা বিষয়ে তাঁর সাথে আলােচনা করার এবং তাঁর মতামত জানার সুযােগ পান। এইসব দুর্লভ রেকর্ড থেকে মাজহারুল ইসলামের নিজস্ব বাক্য সাজিয়ে স্থপতি কৌস্তুভ ইসলাম এবং স্থপতি নুরুর রহমান খানের সম্পাদনায় তৈরি হলাে মাজহারুল ইসলাম স্বয়ং বইটি, যেখানে উঠে এসেছে স্থাপত্য, দেশ, পৃথিবী, সর্বোপরি মানুষের কথা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Hardcover","offer_id":44982015525039,"sku":"978-984-94720-2-5","price":370.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/swayong_front_cover.jpg?v=1768191886"},{"product_id":"guerrilla-girls-er-pashchattyo-shilpo-etihas-bishoyok-probeshika","title":"গেরিলা গার্লসের পাশ্চাত্য শিল্প ইতিহাস (বিষয়ক) প্রবেশিকা","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eপথ-প্রদর্শক হিসেবে গেরিলা গার্লসকে সঙ্গে নিয়ে, পাশ্চাত্য শিল্পের দুই হাজার বছর জুড়ে হেসে খেলে বেড়িয়ে আসুন। আবিষ্কার করুন শিল্প ইতিহাসের প্রকৃত ‘কে’, ‘কী’, ‘কখন’, আর ‘কেন’। জাদুঘরগুলোর ধ্রুপদী অংশে কারা ওসব নগ্ন পুরুষকে রেখেছিল? ‘সভ্যতা’ যখন ইউরোপ জুড়ে দুর্বার বেগে এগিয়ে যাচ্ছিল তখন নারী শিল্পীদের ক্ষেত্রে কী কী বিধি-নিষেধ ছিল? মধ্যযুগে সন্ন্যাসিনীরা কেন অন্য নারীদের চাইতে বেশি আনন্দ-ফূর্তিতে জীবন কাটাতে পারতেন? সরস ও বুদ্ধিদীপ্ত কিন্তু কুশলী ও পাণ্ডিত্যপূর্ণ এই শিল্পকথা যে ইতিহাসকে—এবং হয়তো কিছু কিছু ইতিহাসবিদকেও—একেবারে হেঁটমুণ্ড-ঊর্ধ্বপদ করে দেবে তা নিশ্চিত। বইটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে: তথাকথিত বিশেষজ্ঞদের ‘বিশ্বাস করুন আর না-ই করুন’ ধরনের অসংখ্য উদ্ধৃতি; কেজো তথ্য (ভেবে দেখুন, ঊনবিংশ শতাব্দীতে গণিকাদের কত অসংখ্য ছবি আঁকা হয়েছে, অথচ সেই তুলনায় মেয়েদের ভোটাধিকার লাভের জন্য আন্দোলনকারী নারীদের ছবি কত কম); এবং বিখ্যাত সব শিল্পকর্মের ‘বিবর্ধিত’ রিপ্রোডাকশন—ঐতিহাসিক যথার্থতা ও প্রতিশোধের জন্য। \u003cbr\u003e১৯৮৫ সাল থেকে ‘গেরিলা গার্লস’—কিছু নারী শিল্পী ও শিল্পজগতের পেশাদারদের একটি অজ্ঞাতপরিচয় দল—গরিলার মুখোশ, গ্লু ব্রাশ, আর তীব্র শ্লেষাত্মক পোস্টার ব্যবহার করে চলেছে, একথা প্রমাণ করার জন্য যে, হাস্যরস (ও নকল পশম) অশুভের বিরুদ্ধে ভোঁতা-প্রান্ত বিশিষ্ট এক বিরাট অস্ত্র। দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ দলটির প্রথম বই কনফেশন্স অব দ্য গেরিলা গার্লস-কে ‘শিল্প জগতের গোঁড়ামি গুঁড়িয়ে-দেয়া এক অভিযোগনামা’ বলে আখ্যা দিয়েছিল। বলেছিল, ‘গেরিলা গার্লস-এর কাজ উত্যক্তকারী কথাবার্তাকে চারুশিল্পে উন্নীত করে।’ আর এবারের বইটির মাধ্যমে দলটি সনাতন শিল্প ইতিহাসের একটি তুমুল বিনোদনমূলক কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সংশোধনী হাজির করেছে; সেই সঙ্গে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেসব নারী শিল্পী শিল্প জগৎকে সমৃদ্ধ করেছেন তাঁদেরকে নিয়ে অকুণ্ঠিত চিত্তে এক আনন্দ উৎসব উদ্যাপন করছে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44982017622191,"sku":"978-984-94720-6-3","price":680.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/guerrilla_girls_front_cover.jpg?v=1768191481"},{"product_id":"digital-image-rajniti-nondontotto-o-onyanno","title":"ডিজিটাল ইমেজ রাজনীতি, নন্দনতত্ত্ব ও অন্যান্য","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eপ্রযুক্তি কি প্রভাবিত করে নন্দনতত্ত্বকে? শিল্পের ভাষা এবং তার রাজনীতি কি বিবর্তিত হয় প্রযুক্তির প্রভাবে? ইমেজের ডিজিটাল রূপান্তর কি প্রযুক্তির পালা বদল না কি প্যারাডাইম শিফট? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এই বইয়ের সূচিপত্র গড়ে উঠেছে; ক্রমে। এই সময়ে আমাদের সম্পর্কগুলো—ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব এবং মহাবিশ্বের পরিধিতে ডিজিটাল প্রযুক্তির ভাষায় বর্ণিত হচ্ছে। তার সবচেয়ে শক্তিশালী প্রকাশ ডিজিটাল ইমেজে। এই ইমেজ মানুষের সৃষ্ট আগের সব ইমেজের চেয়ে ভিন্ন এভাবে যে, সে চূড়ান্তভাবে নমনীয়, পরিবর্তনীয় এবং সে ছাড়িয়ে যেতে পরে তার আদি স্রষ্টাকে এবং হয়ে পড়তে পারে প্রায় স্বয়ম্ভূ। ডিজিটাল ইমেজের প্রযুক্তি, নন্দনতাত্ত্বিক বাস্তবতা ও সম্ভাবনা, তার অ্যানার্কি আমাদের আগ্রহের বিষয়—এই গ্রন্থে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44985429983407,"sku":"978-984-94720-9-4","price":385.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/digital_image_rajnetee_nondontotto_o_onnanno_front_cover.png?v=1768190748"},{"product_id":"songbad-chitrokor-chittaprasad-1943-1948","title":"সংবাদ-চিত্রকর চিত্তপ্রসাদ ১৯৪৩-১৯৪৮","description":"\u003ch2 style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eসংবাদ-চিত্রকর চিত্তপ্রসাদ ১৯৪৩-১৯৪৮\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএই বইটা চিত্তপ্রসাদকে নিয়ে, চিত্তপ্রসাদের আঁকা বিশেষ ধরনের ছবি নিয়ে। ১৯৪০-এর দশক। চিত্তপ্রসাদ তখন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সদস্য। পার্টি-কর্মী চিত্তপ্রসাদ কমিউনিস্ট পার্টির ইংরাজি ভাষায় প্রকাশিত পত্রিকা প্রথমে পিপল’স ওয়র, পরে নাম বদলিয়ে পিপল’স এজ-এ ছবি আঁকছেন। প্রতিবেদন লিখছেন। কমিউনিস্ট পার্টির সদস্য চিত্তপ্রসাদ পার্টির কাগজের চিত্রকর, প্রতিবেদক-চিত্রকর। এই বইটা সেই সংবাদ-চিত্রকর চিত্তপ্রসাদকে নিয়ে।  \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44985523372207,"sku":"978-984-94720-8-7","price":525.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/chittaprasad_cover_front.jpg?v=1768190412"},{"product_id":"shovyotar-songkot-o-onnyanyo-prosongo","title":"সভ্যতার সংকট ও অন্যান্য প্রসঙ্গ","description":"\u003ch2 style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eসভ্যতার সংকট ও অন্যান্য প্রসঙ্গ\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eগত শতকের চল্লিশের দশক নাগাদ শব্দ যুক্ত হওয়ার এক দশকের মধ্যে চলচ্চিত্র একটি সাধারণ ভাষায় স্থিত হয়েছিল। সত্যজিৎ রায় সেই সব চলচ্চিত্রকারের অন্যতম যাঁরা এই সাধারণ ভাষায় তাঁদের চলচ্চিত্রকথা রচনা করেছেন। পঞ্চাশের দশকের মাঝামাঝি শুরু হয়ে প্রায় চার দশক ধরে নির্মিত হয়েছে ইমেজ-শব্দের এক ধনী ভাণ্ডার; সূক্ষ্ম সংবেদী চিত্রালাপ-ব্যক্তি আর সমাজ প্রসঙ্গে। \u003cbr\u003eসত্যজিৎ রায়ের গল্প আর সংলাপের নুয়ান্স, সূক্ষ্ম ডিটেইলের কাজ, তাঁর ভারসাম্যময় কম্পোজিশন, সংযমী সম্পাদনা নিয়ে প্রচলিত মুগ্ধ উচ্চারণের বাইরে এই চলচ্চিত্রপঞ্জি নিয়ে আর কোনো পঠন প্রক্রিয়ার মধ্যে কি প্রবেশ করা যায়? পুঁজিবাদী বিচ্ছিন্নতা, আরবান গেরিলাযুদ্ধ, বিশ শতকের নতুন তরুণের লিবিডো অথবা নাগরিকদের নৈতিকতার সংকট নিয়ে তাঁর কাছে যাওয়া যায় কি? এসব খতিয়ে দেখতে দেখতে প্রায় তিরিশ বছর ধরে এই গ্রন্থের নির্মাণ। চেষ্টা করা গেছে সত্যজিৎ রায়ের ধ্রুপদী ঐশ্বর্য এবং কালাতিক্রমী প্রাসঙ্গিকতার এক কম্পোজিট পাঠ উপস্থাপনের। \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44985528516783,"sku":"978-984-94920-4-7","price":485.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/satyajit_shobbhotar-songkot_front_cover.png?v=1768190010"},{"product_id":"a-in-the-quest-of-bangla-typography","title":"অ-In The Quest of Bangla Typography","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eThe interest in typography amongst contemporary youth is the creative impulse that this work has emerged from. Technology has empowered them to an extent never observed before, however, they should not have endured academic barrenness in the field of Bengali typography. This book is not academic by nature. It consists of appreciation and interpretations gathered during several years of my search on the authentic representation of Bengali letterforms. This is my offering to a new generation of professionals who will advance this task with scholarly excellence.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":44985529827503,"sku":"978-984-94920-5-4","price":3000.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/In_the_quest_of_bangla_typography_front_cover.png?v=1768130937"},{"product_id":"midnight-s-third-child","title":"Midnight’s Third Child","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eMidnight's third child is a polite translation of the Bangla phrase: chagol'er tritiyo baccha lafay beshi (the goat's third child jumps more). The sentence suggests that the youngest needs to strive for maternal sustenance, and it also proposes a clarity of purpose from being the last born. Bangladesh has existed under three signs– “East Bengal” under British India until 1947, “East Pakistan” under United Pakistan until 1971, and “Bangladesh” after the liberation war of 1971. Given these movements, reversals, and renewals, the idea of Bangladesh remains contingent and contested. Cultural workers can reinforce essentialist ideas around this, or they can choose to challenge majoritarian views. The people, projects, and conversations in this anthology frequently take on a role of speaking back to power.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44985530220719,"sku":"978-984-94720-1-8","price":1140.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/midnights-third-child_front_cover.jpg?v=1768129028"},{"product_id":"the-other-national-cinema-in-bangladesh","title":"the other national  cinema in bangladesh","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eAlternative Cinema aspires to represent National Cinema in Bangladesh. On the other hand, the problematic term “Art Cinema” is tagged on its forefront. How does this cinema of the margin balance the existence between these two paradoxical positions? It is more pertinent to ask if alternative cinema can be distinguished as a singular cinematic trait at this time of myriad possibilities in the film bazaar. It has been more than three decades now, that the alternative cinema began its formal journey here. The movement; initially in the form of collective activism and later more as a trend practiced by like-minded and not so like-minded individuals; strategized, wrangled, probed, provocated and survived. This book argues that alternative cinema indeed sows the seed of national cinema in Bangladesh. It portrays the collective dream of the people, explores pristine history of the land, nurtures experiment with local visual sensitivities and asks questions that are relevant to the society, politics and philosophy of this delta. The book is a chronicle of this saga. \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Paperback","offer_id":44985536479407,"sku":"978-984-94920-6-1","price":865.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/the-other-national_cinema_front_cover.jpg?v=1768128467"},{"product_id":"banglar-alokchitrer-bastobota-ovijan","title":"বাংলার আলোকচিত্রের বাস্তবতা অভিযান","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএক সময় “সামাজিক বাস্তবতা” আলোকচিত্র বলতে পৃথিবী বুঝত—সাদা আলোকচিত্রী বিমানে করে আমাদের দেশে এসে হোটেল শেরাটনে উঠবে; ঝটিকা সফর শেষে বস্তি, নদী, উদ্বাস্তু, বা কারখানার ছবি তুলে নিজ দেশে ফিরে যাবে; তার এক সপ্তাহ পর বিদেশি পত্রিকা সেই ছবি ছাপাবে; এবং ‘দেশের ইমেজটা নষ্ট’ আর্তনাদ উঠবে। কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়ে আমরা আলোকচিত্র অধিকার যুদ্ধে জয়লাভ করেছি। বর্তমানে দুই বাংলার সামাজিক বাস্তবতা স্থানীয় আলোকচিত্রীরাই তোলে, নিজস্ব ভাষা এবং পদ্ধতি অনুসরণ করে। এই শক্তিশালী নতুন পরিস্থিতি তৈরি করার জন্য সংস্থা (ট্রপিকাল, বেগার্ট, বিপিএস, দৃক, ম্যাপ, কাউন্টার ফটো, চিত্রবাণী), ধারা (উন্নয়ন বাহাস, আন্তর্জাতিক যোগাযোগ, প্রশিক্ষনের সুযোগ, প্রযুক্তি উন্নয়ন), এবং ব্যক্তি (গোলাম কাসেম ড্যাডি, সাইদা খানম, মঞ্জুর আলম বেগ, শহিদুল আলম, সেলিম পাল) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই বাংলার আলোকচিত্রের বহু মিশ্রিত এবং দ্বান্দ্বিক ধারাকে এক বইয়ের (বা এক লেখকের) মাধ্যমে পূর্ণাঙ্গ বয়ান করা যাবে না। তবে আমি আশা করছি এই বইয়ের পাঠকদের মধ্য থেকেই আলোকচিত্র গবেষণার পরের প্রজন্ম উঠে আসবে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"নোকতা","offers":[{"title":"Hardcover \/ India 1440 INR","offer_id":44985549979823,"sku":"978-984-94920-7-8","price":1440.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"Hardcover \/ United States 42.58 USD","offer_id":46438564593839,"sku":null,"price":3871.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"Hardcover \/ Canada 42.58 CAD","offer_id":46438564626607,"sku":null,"price":3871.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"Hardcover \/ Europe 24.70 Euro","offer_id":46441563160751,"sku":null,"price":3581.0,"currency_code":"BDT","in_stock":true},{"title":"Hardcover \/ UK 24.70 Pound","offer_id":46441563193519,"sku":null,"price":3581.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Banglar_alokchitrer_bastobota_ovijan_front_cover.jpg?v=1768128255"},{"product_id":"ayna-prothom-ongsho","title":"আয়না প্রথম অংশ","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eগালেয়ানো বলেছেন, “আমার বইগুলো, বিশেষ করে ‘মিররস’ লিখেছি এটা দেখানোর জন্য যে, বিশ্বের কোনো জায়গাই অন্য জায়গার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়, কোনো মানুষই অন্য মানুষের চেয়ে বেশি গুরুত্ব দাবি করে না। বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে তারা আমাদের যৌথ স্মৃতিকে ছিন্ন করেছে, আমাদের বাস্তবতাকেও ছিন্ন করে চলেছে। প্রভাবশালী দেশগুলোকে শিখতে হবে, কীভাবে ‘নেতৃত্ব’ শব্দটা ‘বন্ধুত্ব’ দিয়ে বদলে ফেলা যায়।” \u003cbr\u003e\u003cbr\u003eনিছক গল্প-বইয়ের বদলে এটি বিশ্ব-ইতিহাসের এক বিকল্প পাঠ। এর প্রতিটি গল্প নিয়েই গুরুগম্ভীর, রীতিমতো গবেষণামূলক দীর্ঘ প্রবন্ধ লেখা যায়। গালেয়ানো হাঁটতে পারতেন সে পথে, যদিও তা কেতাবি মহলের বাইরে কেউ পড়ত না, পড়লেও মনে রাখত না। বদলে, তিনি পাঠককেই প্ররোচিত করেছেন গবেষণার পথে, এর প্রতিটি গল্পকে মনোযোগী পাঠক হয়তো বিভিন্ন সূত্রে যাচাই করে নিতে চাইবেন; যদি চান, সেখানেই লেখকের সার্থকতা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"softcase","offer_id":44985558761647,"sku":"978-984-94720-3-2","price":430.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ayna_front_cover.jpg?v=1768127146"},{"product_id":"kobitar-karkhana","title":"কবিতার কারখানা","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eআজ থেকে প্রায় অর্ধ-শতাব্দী কাল আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শ্রোতাদের অভিভূত করেছিল আর্হেন্তিনীয় সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস-এর অভিভাষণ যা পরবর্তীতে হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া মহামূল্য অভিভাষণটিই ফিরে এসেছে আমাদের কাছে অডিও টেপ থেকে লিখিত রূপে। এ যেন সাহিত্যের সাথে, ইংরেজি ভাষার সাথে বোর্হেসের সারা জীবনের প্রেমের গল্প। অকপট, সুরেলা, বুদ্ধিদীপ্ত ও রসবোধে পরিপূর্ণ এবং একই সাথে অসাধারণ পান্ডিত্যপূর্ণ এক কণ্ঠস্বরকে আমরা এই বইতে পাই যা বিংশ শতকের সবচাইতে চমকপ্রদ সাহিত্যিক কণ্ঠস্বরগুলোর একটি।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"softcase","offer_id":44985559744687,"sku":"KOB978-984-94720-4-9","price":225.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/kobitar_karkhana_front_cover.png?v=1768126811"},{"product_id":"tina-moditti-shilpo-rajniti-jibon","title":"তিনা মোদোত্তি  শিল্প . রাজনীতি . জীবন","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eমৃত্যুর পর প্রায় চার দশক তিনা মোদোত্তি নামটি সর্বতোভাবে চাপা পড়ে থাকে। যা সর্বাংশে রাজনৈতিক, খানিকটা অবহেলারও। আশির দশকের গোড়া থেকে তিনা আবারও শিল্প-সংষ্কৃতি-রাজনীতির আলোচনায় ফিরে আসেন। ছেচল্লিশ বছরের আয়ুষ্কাল পেয়েছিলেন তিনা মোদোত্তি। এই অল্প সময়েই মঞ্চ ও চলচ্চিত্রাভিনেতা, আলোকচিত্রী এবং রাজনীতিক হিসেবে কর্মময় জীবন কাটিয়েছেন। ইতালিতে জন্মগ্রহণ করলেও, মেক্সিকোর শিল্প ও রাজনীতির ইতিহাসে তিনা অবিস্মরণীয়। \u003cbr\u003eএই গ্রন্থটিতে তিনা মোদোত্তির বর্ণময় জীবন ও জীবনের সফলতা বা ব্যর্থতা বা প্রভাবসঞ্চারক হিসেবে তাঁর ভূমিকা ইত্যাদি কোনো বিশেষ বৈশিষ্ট্যের উপরই আলোকপাত করা হয়নি সচেতনভাবে। বরং নির্মোহ জায়গা থেকে তাঁর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরা হয়েছে, বিস্মৃত একটি জীবনের দিকে ফিরে তাকালে যেভাবে দেখা হয়।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Boobook","offers":[{"title":"softcase","offer_id":44986116571311,"sku":"978-984-95218-5-3","price":225.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/tina_modotti_front_cover.png?v=1768126162"},{"product_id":"shwopno-biplob-o-shrenisubidha","title":"স্বপ্ন বিপ্লব ও শ্রেণিসুবিধা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eবিংশ শতাব্দীর তরুণ প্রজন্ম বার বার স্বপ্ন দেখেছে—সাম্যের স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। আর তাই অনিবার্যভাবে বিপ্লবের স্বপ্নও দেখেছে তারা। তাদের সে স্বপ্নকে নিঃসন্দেহে আরও বেগবান করেছিল রুশ বিপ্লব। \u003cbr\u003eকিন্তু এ-ও সত্য, এক শতাব্দী পেরুতে না পেরুতেই কি সামন্তবাদী, কি পুঁজিবাদীÑবৈষম্য ও শোষণময় সব রকমের সমাজব্যবস্থার নাভিশ্বাস তোলা এই বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছিল। \u003cbr\u003eএতে সংশয় নেই যে, রুশ বিপ্লব দ্বিতীয়বার হবে না; কিন্তু এ-ও সত্য যে, মানুষের সাম্য ও সমতার চিরন্তন আকাক্সক্ষার কারণেই আরও নির্ভুল প্রস্তুতি নিয়ে ভবিষ্যতেও সমতার গান বেজে উঠবে এবং নতুন কোনো বিপ্লব নিশ্চয়ই ঘটবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"softcase","offer_id":44986121879727,"sku":"978-984-95218-3-9","price":185.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/swapno_biplob_o_sreni_subidha_front_cover.png?v=1768125676"},{"product_id":"ekti-noirajjobadi-nribigganer-khandochitro","title":"একটি নৈরাজ্যবাদী নৃবিজ্ঞানের খণ্ডচিত্র","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eনৈরাজ্যবাদী দর্শন বিশ্বব্যাপী পুনরায় মাথাচাড়া দিয়ে উঠলেও একাডেমিক ক্ষেত্রে তা একেবারে অনুপস্থিত বললেই চলে। একটি সমতাভিত্তিক সমাজ গঠনের প্রক্রিয়া ও কাঠামো সম্পর্কে ধারণা লাভের জন্য দীর্ঘকাল যাবৎ নৈরাজ্যবাদীরা নৃবিজ্ঞানীদের কাছে পরামর্শ চেয়ে এসেছেন। কিন্তু নৃবিজ্ঞানের ঔপনিবেশিক ইতিহাস এবং নৃবিজ্ঞানকে একটি রাজনৈতিক জ্ঞানকাণ্ডে রূপদানের ব্যাপারে নৃবিজ্ঞানীদের অনীহা বা সংকোচের কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। গ্রেবার তাঁর এই লেখায় নৈরাজ্যবাদ ও নৃবিজ্ঞানের সম্ভাব্য সম্পর্ককে তুলে ধরার মাধ্যমে যাচাই করার চেষ্টা করেছেন। এই লেখাটি সম্ভাব্যতার জগতে আটকে থাকা ‘নৈরাজ্যবাদী নৃবিজ্ঞানের’ বৈশিষ্ট্য ও প্রয়োগ সম্পর্কে আমাদের ভাবতে উদ্বুদ্ধ করে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986126925999,"sku":"978-984-95218-7-7","price":330.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ekti_noirajjobadi_nribigganer_khondochitra_front_A.png?v=1768124213"},{"product_id":"alingoner-boi","title":"আলিঙ্গনের বই","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e‘ভুলে যাওয়া স্বপ্ন’ গল্পে ক্লারিবেল তাঁর বান্ধবীর ভুলে যাওয়া স্বপ্নগুলোকে পুঁটুলি বেঁধে রেখেছিলেন। কিন্তু তাঁর বাচ্চারা সে-জায়গাটা খুঁজে পেয়ে যাওয়ায়, নাজেহাল ক্লারিবেল বাধ্য হন বান্ধবীকে ফোন করতেন-“তোমার স্বপ্নগুলো নিয়ে করবটা কী বলো তো?” ‘আলিঙ্গনের বই’তে এদুয়ার্দো গালেয়ানো গল্প থেকে গল্পে লাফিয়ে যান পাহাড়ি ঝোরার উপর আলগা পাথরে পা ফেলে ফেলে। পাঠককে বারবার এক স্বপ্ন থেকে ঝাঁকিয়ে তুলে আরেক স্বপ্নের আবর্তে ঠেলে দিয়ে। এই বই পড়া মানে স্বপ্নের পুঁটুলি বানানো শুরু। লেখকের স্বপ্ন, পাঠকের স্বপ্ন, স্বপ্নের সময়, বাস্তবের সময় ঘেঁটেঘুটে এক হয়ে যেতে থাকে। নাজেহাল পাঠক যদি পারতেন গালেয়ানোকে ফোন করতেন-“আপনার স্বপ্নগুলো নিয়ে করবটা কী বলুন তো?” আর গালেয়ানো হয়তো তখন জানাতেন যে, মত অবস্থাটা আসলে খুবই একঘেয়ে, এবং জীবন-মৃত্যু নিয়ে একটা নতুন বই লিখতে তিনি উৎসুক-যেমন জানিয়েছিলেন কোর্তাজার, গালেয়ানোকে, আরেক স্বপ্নের ভিতর, বিচিত্র আলিঙ্গনে আবদ্ধ করে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986132922543,"sku":"978-984-95218-6-0","price":485.0,"currency_code":"BDT","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/alingoner_boi_front_cover.png?v=1768125305"},{"product_id":"overtime-keno-amader-songkhepito-kormosoptaho-proyojon","title":"ওভারটাইম: কেন আমাদের সংক্ষেপিত  কর্মসপ্তাহ প্রয়োজন","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eবিশ্বব্যাপী চাকরির বাজারে যখন স্বল্প মজুরি, নিরাপত্তাহীনতা, অতিরিক্ত কাজের ফলে উদ্ভূত ধকল ও ক্লান্তি প্রতিনিয়ত তীব্রতর হয়ে উঠছে, তখন কাজ বা চাকরির প্রকৃতি ও কাঠামোর ব্যাপারে নতুন ভাবনা অত্যাবশ্যক। কাইল লুইস ও উইল স্ট্রং এর সমাধান হিসেবে একটি প্রায়োগিক চিন্তা উপস্থাপন করেন: সংক্ষেপিত কর্মসপ্তাহ। ম্যানিফেস্টো-সুলভ এই বইটি আমাদের দেখায়, পুঁজিবাদী অর্থনীতির প্রেক্ষাপটে সংক্ষেপিত কর্মসপ্তাহ কেমন হতে পারে এবং কীভাবে তা হয়ে উঠতে পারে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজের সূচনাকারী। যে সমাজে মানুষ আরো ক্লান্তিহীন, চাপমুক্ত, সুখী ও অর্থপূর্ণ জীবনযাপনের সময় ও সুযোগ খুঁজে পাবে। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986201735343,"sku":"978-984-97758-0-5","price":385.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/overtime_cover_front.jpg?v=1768123238"},{"product_id":"rabindronather-gan-ganer-tottho-ganer-shotto","title":"রবীন্দ্রনাথের গান:  গানের তথ্য গানের সত্য","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eরবীন্দ্রনাথের গানের সূত্রে রচিত এই গ্রন্থটি বস্তুত শিল্পসৃষ্টির রহস্য অনুধাবনের একটা প্রয়াস মাত্র। আর তার পাশাপাশি শিল্প-আস্বাদনের সময় শিল্পসৃষ্টির কালে, শিল্পীর চেতনায় যে-অভিঘাতটি কাজ করে বা যে-প্রত্যক্ষ ঘটনা বা তথ্য একজন শিল্পীকে শিল্প নির্মাণের দিকে উসকে দেয়— সেই তথ্যকে জড়িয়ে নেওয়াটা শিল্প-আস্বাদনে কতটুকু জরুরি, তারও একটা বিবেচনা রয়েছে এখানে। আর এ কাজ করতে গিয়ে রবীন্দ্রনাথের গানের তথ্যানুসন্ধান এবং তথ্যকে আস্বাদনকালে সম্পৃক্ত করবার বিষয়টি বেছে নেওয়া হয়েছে। আশা করি, এই অনুসন্ধান এবং অনুসন্ধান-পরবর্তী সিদ্ধান্তটি অপরাপর শিল্পের ক্ষেত্রেও বোধের অভিন্নতা তৈরি করবে। নির্বাচিত একশোটি গান নিয়ে এই অনুসন্ধান।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986236436655,"sku":"978-984-95218-8-4","price":450.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ganer_tothyo_ganer_shotyo_-_front_cover.jpg?v=1768115506"},{"product_id":"muktir-jonno-sangskritik-proyas","title":"মুক্তির জন্য সাংস্কৃতিক প্রয়াস","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e৭০-এর দশকে হার্ভার্ডের এডুকেশনাল রিভিউয়ের জন্য লিখিত পাউলো ফ্রেইরির দুইটি নিবন্ধ নিয়ে পরবর্তী কালে কালচারাল অ্যাকশন ফর ফ্রিডম বইটি প্রকাশিত হয়। যা ‘পেডাগজি অব দ্য অপ্রেসড’ বইয়েরই এক প্রকার ধারাবাহিকতা। শিক্ষাচিন্তা, অধ্যয়নের দর্শন, রাজনীতি, অর্থনীতি’র বোঝাবুঝি এই বইয়ের মূল উপাদান। \u003cbr\u003eপাউলো-র শিক্ষাচিন্তার মূল কথা হলো প্রতিটি মানুষ এক-একটি স্বতন্ত্র স্বাধীন সত্তা, যিনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন এবং নতুন করে গড়তে পারেন। মানুষের চেতনা রূপ পায় আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি আর মানুষটির নিজস্ব পারিপার্শ্বিকের প্রভাবে। তত্ত্ব-কর্ম-সমন্বয়ী বিশ্লেষণী চেতনা মানুষকে ভাবনা থেকে কাজে অগ্রসর হতে শেখায়। শোষকের আরোপিত নৈঃশব্দ্যের সংস্কৃতি নিপীড়ন জারি রাখতে সাহায্য করে এবং মিথ্যা কিছু ভাবনার মধ্যে মানুষকে আটকে রাখে। সেই নৈঃশব্দ্য ভাঙতে পারে একমাত্র শিক্ষা। \u003cbr\u003eআর এই বই আমাদের সেই বিশ্লেষণী চেতনায়নের মাধ্যমে বাস্তব জীবনে মুক্তি অর্জনের পথ করে নেওয়া শেখায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986259669167,"sku":"978-984-94720-5-6","price":185.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/muktir_jonyo_sanskritik_proyas_front_cover.png?v=1768114921"},{"product_id":"meyeder-har-meyeder-jit","title":"মেয়েদের হার মেয়েদের জিত","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eআমার বয়স যখন তিরিশ, তখন যদি কেউ বলত যে আমার নারী-সমস্যা নিয়ে লেখা উচিত, এবং আমার সমস্ত সিরিয়াস পাঠকই মেয়েরা, তবে আমি বিস্মিত হতাম, এমনকি বিরক্ত হতাম। শেষ পর্যন্ত যে তা-ই হলো, এতে আমার কোনো অনুশোচনা নেই। খণ্ডিত, বিক্ষত যে-জগৎ তাদের অসুবিধার মধ্যে ফেলেছে, সেখানে তাদের জয় করার আছে অনেক লড়াই, পাওয়ার আছে অনেক পুরস্কার, যন্ত্রণার জন্যেও আছে অনেক পরাজয়--পুরুষদের যা নেই।\u003cbr\u003eমেয়েদের আমি দেখতে শুরু করলাম নতুন দৃষ্টিতে, আর দেখলাম যে আমার জন্য সেখানে পর পর একাধিক বিস্ময় অপেক্ষা করে আছে। চল্লিশ পেরিয়ে জগতের এমন একটা দিক হঠাৎ আবিষ্কার করাটা যেমন আশ্চর্যের, প্রায় তেমনই উদ্দীপনার। তোমার দিকে সরাসরি সব সময়ে তাকিয়ে আছে তা, অথচ যা তুমি আগে কখনও খেয়াল করে দেখোনি।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986286932143,"sku":"978-984-93730-8-7","price":125.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/meyeder-haar-meyeder-jit_front_cover.png?v=1768114545"},{"product_id":"ka-babur-joto-kotha","title":"ক-বাবুর যত কথা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eবের্টোল্ট ব্রেখট ক-বাবুর এই সমস্ত ‘কথা’ লিখেছিলেন দীর্ঘ সময় ধরে, গত শতকের বিশ থেকে পাঁচের দশক জুড়ে, বিপ্লব ও বিশ্বযুদ্ধের উত্তাল আবহে। \u003cbr\u003eক-বাবুর এ সমস্ত ‘কথা’ কখনও দু-এক লাইন, কখনও দু-এক অনুচ্ছেদেই শেষ। এ সবের মধ্যে কাহিনির আভাস থাকলেও বোঝা যায় যে লেখকের মূল লক্ষ্য কাহিনি বা আখ্যানের বর্ণনা নয়, বরং কোন ঘটনা বা আচরণ বা পরিস্থিতির চকিত ব্যাখ্যা বা বিশ্লেষণ। সেদিক থেকে এ সবের ধরন প্রাচীন প্যারাবল বা নীতিসূত্রের মতো, কিংবা সংক্ষিপ্ত উপাখ্যান বা অ্যানেকডোটের মতো। \u003cbr\u003eএর অধিকাংশেই কোন বিশেষ ঘটনা বা আচরণ বা বিষয়ের প্রেক্ষিতে ক-বাবু তাঁর নিজের বক্তব্য পেশ করেছেন। ক্ষুরধার সে বক্তব্য, অতিরিক্ত একটা কথাও সেখানে নেই, এবং প্রায়ই তা প্রচল ধারণার বিপরীত মত ও পথের সন্ধানী। সঙ্গত অনুমান যে, ক-বাবুর বক্তব্য আসলে স্বয়ং লেখকেরই, ক-বাবু আসলে তিনি নিজেই। \u003cbr\u003eরাজনীতি থেকে ঈশ্বর, প্রেম থেকে সত্যের স্বরূপ—সবই তাঁর আলোচ্য। ফলে দেশ-কালের গণ্ডিতে তা আটকে থাকে না। আর সে কারণেই এ সমস্ত কথা আজও সমান প্রাসঙ্গিক। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986293878959,"sku":"978-984-93730-9-4","price":180.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/ko-babur_joto-kotha_front_cover.png?v=1768114120"},{"product_id":"prem-o-hottya","title":"প্রেম ও হত্যা","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003e‘প্রেম’ ও ‘হত্যা’ নিয়ে এই দুটি ছোট ছবি আদতে খ্রিস্তভ কিয়েসলোভস্কি পরিচালিত পোলিশ টেলিভিশনের জন্য তৈরি দশটি ছবির সিরিজ ‘ডেকালগ’-এর অন্তর্গত। তার মধ্যে এ দুটি ছবি (ডেকালগ ৫ ও ৬) একই সঙ্গে সামান্য পরিবর্তন সাপেক্ষে ‘আ শর্ট স্টোরি অ্যাবাউট লাভ’ এবং ‘আ শর্ট স্টোরি অ্যাবাউট কিলিং’ নামে স্বতন্ত্র দুটি কাহিনিচিত্র হিসেবেও নির্মিত হয়। এখানে প্রকাশিত দুটি চিত্রনাট্যই ঐ কাহিনিচিত্রের। \u003cbr\u003e\u003cbr\u003eএই সংকলনে আরও আছে ‘ডেকালগ’ নিয়ে পরিচালকের দুটি সাক্ষাৎকার এবং আলাদা করে এ দুটি ছবি নিয়ে তাঁর বক্তব্য।\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986300367023,"sku":"978-984-93730-7-0","price":190.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/prem_o_hotya_front_cover.png?v=1768111191"},{"product_id":"birangona-juddhokalin-dhorshoner-nitishommoto-shakkho-songroher-uddeshye","title":"বীরাঙ্গনা: যুদ্ধকালীন ধর্ষণের নীতিসম্মত সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে","description":"\u003cp\u003e\u003cspan data-sheets-root=\"1\"\u003eএকাত্তরের মুক্তিযুদ্ধের পারিবারিক স্মৃতি নিয়ে লাবণ্যকে একটা স্কুলের প্রজেক্ট করতে হবে। সে তার নানুর কাছে এই নিয়ে কথা বলতে আসে দুপুর বেলা। ও নানুর দুঃস্বপ্নের ঘুম ভাঙ্গায়। নানু যুদ্ধের এই দুঃস্বপ্ন বার বার দেখেন। ঘুম ভেঙ্গে নানু তাকে বীরাঙ্গনাদের ইতিহাস জানান। একাত্তরের যুদ্ধে পাকিস্তানের সৈন্যরা ও স্থানীয় রাজাকাররা যেসব মেয়েকে ধরে নিয়ে যায়, অত্যাচার করে, ধর্ষণ করে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁদের ‘বীরাঙ্গনা’ বলে সম্মান জানায়। লাবণ্যের মা হেনা তাকে কথ্য ইতিহাসের অভিজ্ঞতা জানান, যার মাধ্যমে তাঁরা বীরাঙ্গনাদের সাক্ষ্য সংগ্রহ করেছেন। সেই সাথে কথ্য ইতিহাসের নানাবিধ নৈতিক টানাপড়েনের এবং যে ভুলগুলো তিনি করেছেন তার কথা বলেন। হেনার মনে হয়: যুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সাক্ষ্য সংগ্রহের জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট নীতিমালা, যা তাদের নানা ভুল-ত্রুটি, দৃঢ় নৈতিক অবস্থানের কথা মনে করিয়ে দেবে। কিন্তু এই নীতিমালার কথোপকথনের মধ্যে লুকিয়ে আছে লাবণ্যের পারিবারিক ইতিহাস ও গোপনীয় বিষয়। কী সেই গোপন থাকা কথা? এই কাহিনী আবিষ্কার করে লাবণ্যের কী অনুভূতি হয়? সে ভবিষ্যতে এই পারিবারিক ও দেশের ইতিহাসকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বুবুক","offers":[{"title":"Paperback","offer_id":44986306658479,"sku":"978-984-95218-4-6","price":185.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/birangona_front_cover.jpg?v=1768110958"},{"product_id":"boats-that-remain-unused_abir-abdullah","title":"Boats that remain unused _ Abir Abdullah","description":"","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":45040873242799,"sku":"001abir0001a220","price":220.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/abir-abdullah_boats-remain-unused.jpg?v=1743783709"},{"product_id":"kite_abir-abdullah","title":"Kite_Abir Abdullah","description":"","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":45040960438447,"sku":"001abir0002A220","price":220.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/abir-abdullah_kites.jpg?v=1743789306"},{"product_id":"circus_abir-abdullah","title":"Circus_Abir Abdullah","description":"","brand":"নোকতা","offers":[{"title":"Default Title","offer_id":45040975380655,"sku":"001abir0004A220","price":220.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/abir-abdullah_sonar-bangla-circus.jpg?v=1743789690"},{"product_id":"ami-amar-chobi","title":"আমি: আমার ছবি","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eআধুনিক শিল্পের ইতিবৃত্তে স্পেনীয় শিল্পী পাবলো পিকাসো-কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। অবিশ্বাস্য কর্মপ্রেরণায় গোটা বিশ শতকের শিল্প-ইতিহাস মনে হয় তিনি একাই ধারণ করে আছেন তাঁর বৃষস্কন্ধে। এমনই প্রবল তাঁর ক্ষমতা, এমনই সর্বব্যাপী তাঁর প্রভাব যে তাঁকে উহ্য রেখে এ ইতিবৃত্ত সম্পূর্ণ হতেই পারে না। সারা জীবন তিনি ছবি এঁকেছেন, আর এঁকেছেনও অজস্র। এমন কোন মাধ্যম নেই, যা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে বাকি রেখেছেন তিনি। ছবি আঁকা বা কাজ করাই তাঁর বিশ্রাম, বরং বলেছেন এ কথা। পাশাপাশি নাটক ও কবিতা লিখেছেন, কিন্তু মজার ব্যাপার হল, শিল্পতত্ত্ব বা নিজের ছবি নিয়ে সে ভাবে একটি বাক্যও কখনও লেখেননি। তার বদলে, তাঁর অনুরাগী ও অন্যান্য উৎসাহীদের কাছে মুখে-মুখে এ নিয়ে বলেছেন অজস্র কথা, সারা জীবনই বলেছেন। লেখা বাহুল্য যে, তাঁর ছবির মতোই তাঁর এ সমস্ত কথাও অমূল্য, অন্তত তাঁকে বোঝার জন্য তাঁর নিজের মুখের কথার চেয়ে মূল্যবান আর কী-ই বা হতে পারে। এই বইয়ে সন-তারিখের ক্রমে তাঁর সেই সব কথাই সাজিয়ে দেওয়া হয়েছে। সেই ১৯২৩ থেকে পরবর্তী প্রায় পঞ্চাশ বছর জুড়ে মুখে-মুখে যা তিনি বলেছেন অবাধে, অকপটে, স্বতঃস্ফূর্ত মেজাজে– এ বইয়ে, বলা যায়, তার একটা সার সংকলনের চেষ্টা করা হয়েছে। সঙ্গে অসংখ্য শাদা-কালো ছবি। ভাষান্তর ও সম্পাদনা : সন্দীপন ভট্টাচার্য।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":45049671975087,"sku":"MON-AMA-087","price":216.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A_087.jpg?v=1744230905"},{"product_id":"arzo-rohoshyo","title":"আর্য রহস্য","description":"\u003ch2 style=\"text-align: center;\"\u003e\u003cspan\u003eআর্য রহস্য\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eআজকের দিনে অধিকাংশ ভাষাবিজ্ঞানী পণ্ডিতই বলছেন, তামাম পৃথিবীতে যে-সমস্ত সংস্কৃত শব্দের অপব্যাখ্যা হয়েছে, তার মধ্যে ‘আর্য’ শব্দটি বোধ হয় সবচেয়ে অভাগা। এর পেছনে কাজ করেছে পাশ্চাত্যের গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য এবং সাম্রাজ্যবাদী বাসনা। সংস্কৃতিতত্ত্ব আর ভাষাতত্ত্বের সূত্রে আর্য জাতি সম্পর্কে প্রকৃত সত্যের উদ্ঘাটনই এই বইয়ের প্রধান উদ্দেশ্য। সব অর্থেই এ বই বিস্ফোরক বই, প্রচলিত ধ্যানধারণা নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। নতুন মুদ্রণ।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বইপত্তর","offers":[{"title":"Default Title","offer_id":45049681150127,"sku":"MON-ARY-022","price":108.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A_022.jpg?v=1744231492"},{"product_id":"gagendronath-thakurer-kartune-hinduttobad","title":"গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদ","description":"\u003ch2 style=\"text-align: center;\"\u003e\u003cstrong\u003eগগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদ\u003c\/strong\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eহিন্দুত্ববাদের সামাজিক কাঠামোয় নানান ধর্মীয় অনুশাসন, নানা বিধান, আচার-আচরণ, নিষেধের বেড়াজাল। হিন্দত্ববাদের রাজনৈতিক কাঠামোয় দেশপ্রেম, যা আসলে প্রশ্নহীন আনুগত্যের রকমফের। আমাদের দেশে এখন সেই হিন্দুত্ববাদীদের দাপট। তারাই এখন কেন্দ্রীয় শাসনে, ক্ষমতায়। সেই সূত্রেই আসছে নানান ফতোয়া, আনুগত্য প্রকাশের চাপ। তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। নানা রূপে, নানা ধরনে। একটা ধরন হল কার্টুন। আর সেখানেই পাওয়া গগনেন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর আঁকা কার্টুনের বিষয়ে আর এখনকার বিষয়ে দেখা যাচ্ছে আশ্চর্য মিল। একশো বছর আগেও যা সত্যি ছিল, দেখা যাচ্ছে এখনও তার কোন বদল ঘটেনি। দু-ভাগে সাজানো এই বইয়ে সংকলিত কার্টুনে পাঠকের তা খুঁজে নিতে অসুবিধে হবে না কোন।\u003c\/p\u003e","brand":"বইপত্তর","offers":[{"title":"Default Title","offer_id":45049801736367,"sku":"BOI-GOG-014","price":180.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A_014.jpg?v=1744239218"},{"product_id":"bonge-durgotshob","title":"বঙ্গে দুর্গোৎসব","description":"\u003ch2 style=\"text-align: center;\"\u003e\u003cspan\u003eবঙ্গে দুর্গোৎসব\u003c\/span\u003e\u003c\/h2\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e১৩৩৩ বঙ্গাব্দে প্রকাশিত এই পুস্তকের নিবেদন অংশে গিরিশচন্দ্র বেদান্ততীর্থ লিখেছিলেন, “বাঙ্গালী পাঠকপাঠিকাগণ ইহা পাঠ করিয়া দুর্গাপূজা–রহস্য ও বাঙ্গালীর পুরাতন অবস্থা কিয়ৎপরিমাণে পরিজ্ঞাত হইলেও স্বকীয় পরিশ্রম… সফল মনে করিব।” গিরিশচন্দ্রের জন্ম ময়মনসিংহে। অধ্যাপনা করেছেন রাজশাহীর রানি হেমন্তকুমারী সংস্কৃত কলেজে। রাজশাহীর বরেন্দ্র অনুসন্ধান সমিতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এই পুস্তকে তিনি মহিষাসুরের জন্মবৃত্তান্ত, কাত্যায়নী নাম-নিরুক্তি, মহিষাসুরের স্বপ্নবৃত্তান্ত, ব্রহ্মশাপবৃত্তান্ত, দেবীর বর্ণ, মৃন্ময়ী মূর্ত্তিতে দুর্গাপূজা, বিসর্জ্জন, দেবীপুরাণ ও কালিকাপুরাণ, দুর্গোৎসবের কাল, নবদুর্গা, পদ্ধতিবিবরণ, দুর্গারহস্য ইত্যাদি বিবিধ বিষয়ে আলোচনা করেছেন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বইপত্তর","offers":[{"title":"Default Title","offer_id":45049815433391,"sku":"BOI-BON-002","price":180.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A_002.jpg?v=1744240205"},{"product_id":"guitar-ar-ekta-ondhokar-rasta","title":"গিটার আর একটা অন্ধকার রাস্তা","description":"\u003cp style=\"text-align: left;\"\u003eগত শতকের ছয়ের দশকে বব ডিলান-এর আবির্ভাব, তার পর থেকে গত কয়েক দশকে তাঁর গান কখনও শোনেননি, এমন লোক বোধ হয় গোটা বিশ্বেই দুর্লভ। এই বইয়ে রয়েছে তাঁর চারটি সাক্ষাৎকারের বয়ান, নির্বাচিত কয়েকটি গানের কথা আর কবিতার টুকরো, এমনকী তাঁর আঁকা ছবিও।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":45049836994735,"sku":"MON-GUI-055","price":135.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A.jpg?v=1744240571"},{"product_id":"bangla-bhasar-gathon","title":"বাঙলা ভাষার গঠন","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eভাষাস্রোত নদীর স্রোতের মতো কোন প্রাকৃতিক ব্যাপার নয়। একটি ভাষা বিশেষ কোন জনজাতির পরম্পরাক্রমে বাহিত। পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষের দিকে তার যাত্রা। কোন বিশেষ ভাষা বিচারের আগে আমাদের জানতে হবে কোন্ জনগোষ্ঠীর দ্বারা সেই ভাষা বাহিত ও লালিত। কারণ জনজাতিকে না-জেনে কোন ভাষারই বিচার যথাযথ হয় না। বাঙলা ভাষার কাঠামো থেকে যেমন বোঝা যায় অস্ট্রিক বা কোল্ল জাতির মানুষের দ্বারাই এই ভাষার বুনিয়াদ তৈরি হয়েছে। দ্রাবিড় ভাষা-সমূহের নানান ছোট-বড় উপাদান আমরা ভাবপ্রকাশের কাজে লাগিয়েছি, নিয়েছি বিস্তর শব্দও। ভোট-চীনীয়, বিশেষত বোডো ভাষাসাম্রাজ্যের নানা শাখার মাধ্যমে বাঙলায় প্রবেশ করেছে বহুবিচিত্র ভোট-চীনীয় শব্দ। এই বইয়ে সংকলিত বিবিধ প্রবন্ধে বহুদর্শী লেখক নৃতত্ত্ব, ইতিহাস, সমাজতত্ত্ব এবং ভাষাতত্ত্বের সাম্প্রতিকতম গবেষণার আলোয় বাঙলা ভাষার গঠন নিয়ে একেবারে অনন্য এক ভাবনার সূত্রপাত ঘটিয়েছেন, যার গভীরতা বিস্ময়কর। বাঙলা ভাষা নিয়ে ভাবিত পাঠক এ বই পড়লে সম্পূর্ণ অন্য ভাবে বাঙলা ভাষার জগৎটিকে দেখতে শুরু করবেন।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":45049839059119,"sku":"","price":180.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/BOI___A_026.jpg?v=1744313808"},{"product_id":"unissho-atshottir-france","title":"উনিশশো আটষট্টির ফ্রান্স : মে-দিনের ছাত্রবিপ্লব ইস্তাহার গ্রাফিতি ইতিহাস","description":"\u003cp style=\"text-align: left;\"\u003eদেওয়ালের লেখা, কথা, শ্লোগান… নিরাপত্তাহীনতার মধ্যেই তা রচিত হয়, বিপদের বার্তাই তা বহন করে গর্ভে, আতঙ্কের পরিবেশে ঠাঁই পায় লোক-হৃদয়ে। তারপর পথচলতি লোকজনের ছন্দেই তা চলতে শুরু করে, এক হাত থেকে অন্য হাত, বারে-বারেই সে সব ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে। উনিশশো আটষট্টির ফ্রান্সে, ছাত্রবিপ্লবের সেই মে-দিনে রাজনৈতিক কার্যক্রমের অনুপ্রাণিত ভাষ্য সম্পূর্ণত ঝরে পড়েছিল দেওয়ালে-প্রাচীরে। সময়ের জরুরি তাগিদ আর তৎপরতার স্নায়ুস্পন্দনে রাঙানো তেমন সব দেওয়াল-লেখা, গ্রাফিতি, পোস্টার, ইস্তাহার, আর ইতিহাস নিয়ে এই সচিত্র সংকলন। সন্দীপন ভট্টাচার্য সম্পাদিত।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":45049853640879,"sku":"","price":216.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/MON___A_078.jpg?v=1744243231"},{"product_id":"cinema-culture-capital-context-india","title":"cinema. culture. capital context: india","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eThis book examines and reflects upon a wide range of issues relating to Indian cinema, including the filmosophical ones that have never been touched upon before. Philosophizing cinematography engaged our attention during the 1980s largely with Gilles Deleuze, but for a long time he was not much known or talked about in India. One of the essays in this book explores the possibilities of integrating a unique Jaina principle of ‘multiple reality’ with film studies, and that might further open the doors towards much stronger discipline in this realm. Cinema of Prayoga was a new concept that the author had developed to broaden and deepen the Euro-American centric Experimental Film, the term that needed to be more inclusive and expansive. Within this context, the book discusses some young Indian prayoga filmmakers, resolutely extending the contours of cinematography in India, besides some old masters, who have so intrepidly lived with their engagements, while battling the whimsical but brutal market forces. The book suggests that Indian cinema is not as monolithic as it seems to be. Along with such thoughts, the book includes essays that deal with the aesthetics of generically popular Bollywood cinema, and how it employs the hardcore capital for its production. There are essays that also examine the art of Bollywood billboard painting very closely, along with some urgent archival issues. The book will appeal to students and scholars of film and cultural studies as well as the general reader interested in reflecting upon the Indian cinema differently.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":45052896608431,"sku":"MON-CIN-110","price":405.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/MON_cinemaculturecapital_B.jpg?v=1744317380"}],"url":"https:\/\/boobook.store\/collections\/buy-best-books-on-visual-arts-from-boobook.oembed?page=5","provider":"Boobook","version":"1.0","type":"link"}