{"product_id":"agranthito-bitoshok","title":"অগ্রন্থিত বীতশোক ।   Agranthito bitoshok","description":"\u003cp\u003eবীতশোক কবিতাকার, বীতশোক প্রবন্ধকার, তুল্যমান বিচারে কোন দিকটির পাল্লা ভারি হবে, সে-বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। অথবা এমন বললে যথার্থ হবে, তাঁর জীবনে কবিতা নির্মাণের পাশাপাশি ভাবনামূলক গদ্য নির্মাণের একটি সমান্তরাল ও সমৃদ্ধ ধারা প্রবাহিত ছিল। আর এ দুটো ধারা, মনে হবে, যেন পরস্পরের পরিপূরক, একে অন্যকে সাহায্য দিতে প্রস্তুত, একে অন্যকে সমর্থনে উন্মুখ। বীতশোকের কবিতার বইয়ের সংখ্যা বারো, তার ভেতর একটি কবিতা সংগ্রহ, যদিও সেটি নির্বাচিত ও অসম্পূর্ণ, আর একটি শ্রেষ্ঠ কবিতার সংকলন। তাঁর গদ্য-গ্রন্থের সংখ্যাও বারো। বারোটি গদ্যের বই প্রকাশের পরেও বীতশোকের অনেক প্রবন্ধ-নিবন্ধ অগ্রন্থিত থেকে গেছে। এই সংকলনের প্রথম খণ্ডে তাঁর তরুণ বয়সের কিছু লেখা সংকলিত হল, তার সঙ্গে যুক্ত হল রবীন্দ্রসাহিত্য নিয়ে লেখা বেশ কিছু রচনা এবং রবীন্দ্র-পরবর্তী কবিদের বিষয়ে কিছু গদ্য। এই বিন্যাস মূলত বিষয়নির্ভর, এবং এতে বীতশোকের গদ্যশৈলীর বিবর্তনের রূপটিও একভাবে বিধৃত থাকল।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46405555257519,"sku":null,"price":630.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Agranthito_bitoshok_front_cover.jpg?v=1772085456","url":"https:\/\/boobook.store\/products\/agranthito-bitoshok","provider":"Boobook","version":"1.0","type":"link"}