{"product_id":"bodle-jacche-khashi-maayeder-golpo","title":"বদলে যাচ্ছে খাসি মায়েদের গল্প ।  Bodle jacche khashi maayeder golpo","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eউত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি দেশ মেঘালয়- মেঘেদের বাড়ি। তিনটে পাহাড় দিয়ে ঘেরা এই দেশ-খাসি, গারো আর জয়ন্তিয়া। মূল অধিবাসীরাও খাসি, গারো আর জয়ন্তিয়া জনজাতির। মেঘালয়ের সমস্ত জনজাতির সমাজই মাতৃপ্রধান, মায়ের বংশ-পরিচয়েই সেখানে সন্তানের পরিচয়। পিতৃতান্ত্রিক পরিকাঠামোর বিপরীতে এই যে মাতৃ-প্রাধান্যের সমাজ- কেমন সেই সমাজ? এ কথা জানার আগ্রহে এ বইয়ে আপাতত খাসি জনজাতিকে বেছে নিয়েছেন লেখিকা। গত কয়েক বছর ধরে এ জন্য তিনি খাসি লোককথা, কবিতা, গল্প, মেঘালয় থেকে প্রকাশিত খাসি খবরের কাগজ, পত্রপত্রিকা ইত্যাদি পড়েছেন; বারংবার মেঘালয়ে গেছেন, প্রত্যন্ত সব অঞ্চলে পাড়ি দিয়েছেন; সেখানকার মিউজিয়ম, বাজার, বইয়ের দোকানে গেছেন; খাসি সমাজের মানুষ, বিশেষত মেয়েদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছেন। এ বই তার ফসল। অতীত থেকে বর্তমান, খাসি জনজাতির এক সার্বিক পরিচয় ধরা থাকল এ বইয়ে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46399894225071,"sku":null,"price":540.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Bodlejacchekhashimaayedergolpo.jpg?v=1765848279","url":"https:\/\/boobook.store\/products\/bodle-jacche-khashi-maayeder-golpo","provider":"Boobook","version":"1.0","type":"link"}