{"product_id":"ho-jo-bo-ro-lo-sukumar-ray-boobook","title":"হ য ব র ল","description":"\u003cp\u003eপ্রসঙ্গ: হযবরল\u003c\/p\u003e\n\u003cp\u003e১৯২২ সাল। অসুস্থার কারণে গিরিডিতে স্বাস্থ্যোদ্ধারের জন্যে গিয়েছিলেন সুকুমার রায়। সেখানে বসেই লিখেছিলেন 'হযবরল'। Alice's Adventures in Wonderland-এর অনুপ্রেরণায় লেখা হলেও এই কাহিনি খাঁটি বাঙালির। ১৩২৯ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ ও ভাদ্র-চার কিস্তিতে 'সন্দেশ' পত্রিকায় 'হযবরল' প্রকাশিত হয়। 'আবোল তাবোল'-এর মতো 'হযবরল' বইটিরও পরিকল্পনা সুকুমার মৃত্যুর আগেই করে যান। এবং মাপমতো একটি রঙিন ছবিও এঁকেছিলেন। 'আবোল তাবোল'-এর ডামি-কপিটি দেখে যেতে পারলেও 'হযবরল' প্রেসে যাবার অনেক আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বছর খানেক পর রায় পরিবারেরই প্রকাশনা 'ইউ রায় অ্যান্ড সন্স' থেকে 'হযবরল' প্রকাশিত হয় ২২ সেপ্টেম্বর ১৯২৪ তারিখে। বইটির মাপ ছিল ৪ ইঞ্চি লম্বা, ৭.২৫ ইঞ্চি চওড়া।\u003c\/p\u003e\n\u003cp\u003e'হযবরল'-র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 'সিগনেট প্রেস' থেকে ১৯৪৫ সালে। দিলীপকুমার গুপ্তের পরিকল্পনায় ও সত্যজিৎ রায়ের আঁকায় বইটির মাপ বদলে গিয়ে দাঁড়ায় ৬.৫ ইঞ্চি × ৫ ইঞ্চি। প্রচ্ছদ ও সুকুমার রায়ের আঁকাগুলি ছাড়াও বইটির জন্যে সত্যজিৎ ১৩টি নতুন ছবি আঁকেন। সিগনেটের দ্বিতীয় সংস্করণে আবার সুকুমার পরিকল্পিত 'হযবরল'-কে ফিরিয়ে আনা হয়। যদিও প্রথম সংস্করণের সুকুমার অঙ্কিত রঙিন বিচারসভার দৃশ্যটি বাদ যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eদেবাশিস মুখোপাধ্যায়\u003c\/p\u003e","brand":"Boobook","offers":[{"title":"Default Title","offer_id":46586471940271,"sku":null,"price":198.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/CamScanner24-02-202610.21_1.jpg?v=1771907393","url":"https:\/\/boobook.store\/products\/ho-jo-bo-ro-lo-sukumar-ray-boobook","provider":"Boobook","version":"1.0","type":"link"}