{"product_id":"mrittikar-gan","title":"মৃত্তিকার গান ।  Mrittikar Gan","description":"\u003cdiv class=\"ewa-rteLine\"\u003eমাটির রস আর গ্রামজীবনের ভাপ নিয়ত যে-সুর আর ধ্বনি সৃষ্টি করে, লালন করে চলেছে তার 'মার' নেই। প্রবল প্রাণশক্তি তাকে বাঁচিয়ে রেখেছে। প্রায় প্রতিটি ধারা হাজারো ঝড়ঝাপটা সয়ে, পরিবর্তনকামী সমাজকে মেনে নিয়ে, ঠাঁইনাড়া হয়েও টিকে রয়েছে। তাদের আগলে রেখেছে গ্রামবাংলার চাষবাস, জমিজিরেত নিয়ে থাকা মানুষ।\u003c\/div\u003e\n\u003cdiv class=\"ewa-rteLine\"\u003eঅন্যদিকে, লোকসঙ্গীত সদাই চলমানতার মধ্যে থাকে। এই চলন-পদ্ধতি চলে এত বড় একটা বৃত্তের মধ্যে যে তা জানতে চাইলেও দিশেহারা হয়ে যেতে হয়। রূপ-রস-ভঙ্গিমা-প্রকৃতি-পরিবেশ নিয়ে বিশাল তার ভাণ্ডার। সেই ভাণ্ডার থেকে ষোলোটি লোকগানের ভুবন নিয়ে এই বইয়ে নাড়াচাড়া করা হয়েছে। সেই ভুবনকে খুব কাছ থেকে দেখা ও শোনার অভিজ্ঞতা এখানে বিবৃত হয়েছে।\u003c\/div\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46399862833327,"sku":null,"price":324.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Mrittikargan.jpg?v=1765845005","url":"https:\/\/boobook.store\/products\/mrittikar-gan","provider":"Boobook","version":"1.0","type":"link"}