{"product_id":"mukhomukhi-somnath-hor","title":"মুখোমুখি সোমনাথ হোর ।  Mukhomukhi somnath hor","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eসোমনাথ হোর সত্যি-সত্যি 'কাজের ভূত', রামকিঙ্কর ঠিকই চিনেছিলেন তাঁকে। কাজের ভূত তাঁকে তাড়া করত, নইলে এক-জীবনে এত কাজ, এত রকমের কাজ করে ওঠা কঠিন। আর সব কাজই তো প্রবল পরিশ্রমের। পারলেন কী করে? তেমন শক্তসমর্থ মানুষ তো ছিলেন না। সোমশঙ্কর এই জায়গাটা ধরেছে জহুরির মতো। সোম নিজে শিল্পী, ফলে সে বোঝে শিল্পসৃষ্টির পশ্চাৎপটটা তত ঝলমলে নয়, সেখানে মিশে থাকে অনেক স্বেদ রক্ত শ্রমের কাহিনি। সে-কাহিনির আঁচ পাওয়া যায় এই বইয়ের দ্বিতীয় সাক্ষাৎকারে। কিন্তু এত পরিশ্রম করে কী সৃষ্টি করবেন শিল্পী? সৃষ্টি তো করে শিল্পীর মন। সে-মন তৈরি হবে কী করে, যদি না তার জন্যেও শ্রম করা যায়। পাঠক দেখবেন প্রথম সাক্ষাৎকারে রয়েছে সেই শিল্পীমনের কথা, দেশ-কাল ও সমাজের সংলগ্নতায় সে-মন কী ভাবে তৈরি হয়, সচল ও সজীব থাকে কী ভাবে। সোমনাথ হোরের জন্মের একশো বছরে অগ্রজ শিল্পীর সঙ্গে অনুজ শিল্পীর এই আলাপচারিতা নানা কারণেই মূল্যবান। পড়তে-পড়তে নিশ্চিত তা টের পাবেন অনুরাগীরা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"বইপত্তর","offers":[{"title":"Default Title","offer_id":46399948947631,"sku":null,"price":270.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/Mukhomukhisomnathhor.jpg?v=1765851016","url":"https:\/\/boobook.store\/products\/mukhomukhi-somnath-hor","provider":"Boobook","version":"1.0","type":"link"}