{"product_id":"onnyo-mongol","title":"অন্য মঙ্গল ।  Onnyo Mongol","description":"\u003cp\u003e\"... পূজা-শেষে পরিবারের দুধ-ভাতের প্রার্থনা জানাতে গিয়ে পুণ্যের মনে আবার এল কন্যাসন্তানের কামনা। দেবী অন্নপূর্ণার মতো এক কন্যা। দেবতার আশীর্বাদ পেল পুণ্য। জ্যোৎস্নার অমলধবল শোভায়, ফুল্লকুসুম-গন্ধে উতলা হয়ে সে টেনে নিল স্বামীকে তৃপ্ত পুণ্য সে দিন স্বপ্নে দেখল জ্যোতিপুঞ্জ।\u003c\/p\u003e\n\u003cp\u003eতারপর দশ মাস দশ দিন পরে কন্যার জন্ম, অন্নপ্রাশন, মেয়ের নামকরণ হল অন্নপূর্ণা। সংক্ষেপে অন্ন, আঞ্চ লিক উচ্চারণে অন্য। দেবী যে-গর্ভে জাত হন, সেখানে আর অন্য সন্তান জন্মায় না। তাই দৈবী চক্রান্তে হাসপাতালে ডাক্তারেরা পুণ্যকে অপারেশন করে বন্ধ্যা করে দিল। কী কাণ্ড! এ জন্য সে পেল একশো পঞ্চাশ টাকা। ঘরে অন্নদা যে! গর্ভাবাসে অন্নদা তার ভাবী লীলার এক ছক কেটে নিয়েছিল।...\"\u003c\/p\u003e\n\u003cp\u003eছকের বাইরে এ কিন্তু এক অন্য কাহিনী, অনন্য কাহিনী। বাউল-ফকির ভুবনে পরিব্রাজক লেখকের এক অন্য পরিচয়ও বটে।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46405493129391,"sku":null,"price":108.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/onnyo_mongol_front_cover.jpg?v=1772088059","url":"https:\/\/boobook.store\/products\/onnyo-mongol","provider":"Boobook","version":"1.0","type":"link"}