{"product_id":"shaswato-mohavaroter-punorpath","title":"শাশ্বত মহাভারতের পুনর্পাঠ ।  Shaswato mohavaroter punorpath","description":"\u003cp\u003eমহাভারত এক বহুমাত্রিক মহাকাব্য। একদা মহাভারত-কে ইলিয়াড ও অডিসি-র সঙ্গে এক পঙ্ক্তিতে বসালেও পাশ্চাত্যের গবেষকদের মতে তা super epic, আমরা যার বাংলা করতে পারি অতিমহাকাব্য। এঁদের দর্শানো কারণ মহাভারতের ব্যাপ্তি, আয়তনে যা ইয়োরোপীয় দুই মহাকাব্যের মিলিত আয়তনের আট গুণ। তবে বহু কাল ধরে তাঁরা বা এ দেশে গবেষকরা মহাভারতের কাহিনীর কালের ব্যাপ্তি সম্বন্ধে বিশেষ কিছু ভাবেননি। কালের মাত্রা ছাড়াও মহাভারতের আর-এক মাত্রা ধর্মীয় গ্রন্থ রূপে। কিন্তু মহাভারত যে মানবসভ্যতার ক্রমবিকাশেরও এক বাচিক দলিল, তা অনেকেরই চিন্তায় ধরা পড়েনি। ভূবিদ্যার একটি শাখার অনুসন্ধানের পদ্ধতি অনুসরণ করে বর্তমান গ্রন্থ তার কালক্রমিক মাত্রা উন্মোচনের গবেষণামূলক প্রচেষ্টা। তাই এখানে এসেছে কালক্রমিক বিবর্তনের ধারায় গণ থেকে জন, মাতৃতন্ত্র থেকে পিতৃতন্ত্র, সভ্যতার স্তরক্রম, রাজনীতি থেকে অর্থশাস্ত্র, সমরনীতি, সমাজের উন্নতি ও অবক্ষয়, যার আলোচনা ও বিশ্লেষণ করা হয়েছে ইয়োরোপ, মিশর, মধ্য প্রাচ্য ও ভারতের নথিবদ্ধ ইতিহাসের ভিত্তিতে।\u003c\/p\u003e","brand":"মনফকিরা","offers":[{"title":"Default Title","offer_id":46402483552431,"sku":null,"price":540.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0680\/2820\/3183\/files\/shaswato_mohavaroter_punorpath_front_cover.jpg?v=1772619402","url":"https:\/\/boobook.store\/products\/shaswato-mohavaroter-punorpath","provider":"Boobook","version":"1.0","type":"link"}